,

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

1409813024প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক এদিন ধার্য করেন। তবে আজ এ মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।

আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৩৬ জন উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ছয়জন আদালতে না আসায় এবং মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় থাকায় আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।

আদালত সময় আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য পরবর্তি শুনানির দিন ২৪ সেপ্টেম্বর ধার্য করেন।

অপরদিকে এ মামলায় জামায়াত নেতা মকবুল হোসেনসহ চারজন পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল অবরোধ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানা পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে। ২৫ মে ২০১৪ তারিখে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক মির্জা ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। 



 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর