,

নবীনগরে স্বাস্থ্য সহকারিদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

manobbandan11.5.14আবু কামাল খন্দকার : উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা তাদের পদমর্যাদা উন্নীতকরণ ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে মানববন্ধন করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে। বুধবার (৩/৯) উপজেলা প্রেসক্লাব চত্বরে সকালে মানববন্ধন শেষে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় স্বাস্থ্যসহকারী এসোসিয়েশনের সভাপতি মো. ইলিয়াস  জাবেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইনুউদ্দিন, মো. মেরাজ, মো.রাসেল আহম্মেদ, রকিব উদ্দিন খান, মো. আরিখ, শরিফা বেগম, পলি রানী ভৌমিক, ফরহাদ হোসেন, আবুল কালাম আজাদ, গোলাম ফকির প্রমূখ। এ সময় বক্তারা অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে তৃনমূল পর্যায়ে সাধারন মানুষদের কাছে তাদের স্বাস্থ্যসেবা পোঁছে দেয়ার অবদানের চিত্র তুলে ধরেন। সভা শেষে প্রধানমন্ত্রীর বরাবরে লিখিত স্মারকলিপি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাদেক মিয়ার নিকট পেশ করেন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা