,

বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

bagerhat_143236

বাগেরহাটের মোড়েলগঞ্জের আলীর বাজার এলাকায় মোজাম্মেল শিকদার (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বুধবার রাতে উপজেলার নিশান বাড়ি ইউনিয়নের আলীর বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রাত ১২টায় তিনি মারা যান।


পুলিশের ধারণা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।


মোজাম্মেল শিকদার জিইধরা গ্রামের মৃত হাসেম আলী শিকদারের ছেলে এবং নিশানবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


মোড়েলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নওশাদ আহম্মেদ জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুবৃর্ত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।


জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহতের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের ১১টি চিহ্ন পাওয়া গেছে।


এদিকে, মারা যাওয়ার আগে বাবা ৪/৫ জনের নাম বলে গেছেন বলে জানান মোজাম্মেলের বড় ছেলে হাসান শিকদার।


মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। – See more at: http://www.jugantor.com/current-news/2014/09/04/143236#sthash.RX2LJ0P3.dpuf

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর