,

জার্মানিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা

arg

জার্মানিকে ৪-২ ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিল আর্জেন্টিনা। মাত্র ৫০দিন আগে বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে জার্মানির কাছে হেরে দেশ ও ভক্তদের কাঁদালেও আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে এসে জার্মানীকে উড়িয়ে দিয়েই মধুর প্রতিশোধ ও হাসি ফুটলো আর্জেন্টিনা শিবিরে।      

বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে একটায় বিশ্বকাপের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতিম্যাচে মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও রানারআপ আর্জেন্টিনা। ডি মারিয়ার ণৈপূন্যে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ডি মারিয়া ১ গোল করলেও বাকি তিনটিতেও অবদান তার-ই।

খেলা শুরুর ২০ মিনিটের মাথায় জালে ডি মারিয়ার ক্রস থেকে বল জড়ান আর্জেন্টিনার আগুয়েরো। বিরতির আগে নয়্যারকে দ্বিতীয়বার পরাস্ত করেন লামেলা, এবারও গোলের উত্স ছিলেন মারিয়া। ২-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি মারিয়ার ফ্রি কিক থেকে জার্মানদের জালে বল জড়ান ফার্নান্দেজ। এরপর খেলার ৫০তম মিনিটে ব্যবধান আরেক দফা বাড়ান ডি মারিয়া নিজে।

পরে জার্মানির শুরলে ও মারিও গোটসের ২ গোল পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের