,

এসএসআইটি উদ্যোগে ৬ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া আসছেন সাবিরুল

sabirul islamযুব কিশোরদের দক্ষতা বৃদ্ধি, জীবন কর্মে সফলতা ও স্বপ্ন পূরণে  অণুপ্রেরণা দিতে বিশ্বজুড়ে স্বপ্ন দেখানোর তারকা সাবিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া আসছেন। সার্ভ দ্যা সোসাইটি টু ইনটুডিউজ টুমোরো (এসএসআইটি) ও নর্থ সাউথ স্কুল অব প্রাইমারী গ্র্যাজুয়েশন এর উদ্যোগে আগামী ৬  সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে আয়োজিত সেমিনারে যোগ দেবেন। এ ছাড়া এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিস্ট ব্যক্তিদের সম্মাননা পত্র দেয়া হবে। পুরো অনুষ্ঠানটির তত্বাবধানে থাকবেন এসএসআইটির চেয়ারম্যান ও অশোকা ফেলো মোঃ মাতিন আহমেদ । বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ উদ্যোক্তা, স্বপ্ন দেখানোর তারকা সাবিরুল ইসলাম  নিজের প্রবর্তিত বৈশ্বিক ক্যাম্পেইন ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’-এর অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন। সে সিলেটসহ ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ফোরাম ও সেমিনারে বক্তব্য রাখবেন। বাংলাদেশ সফর নিয়ে সাবিরুল বেশ উচ্ছ্বসিত। ২২ বছর বয়সী সাবিরুল বিশ্বজুড়ে কমপক্ষে ১০ লাখ মানুষকে আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিক স্বাক্ষরতার মাধ্যমে অনুপ্রাণিত করতে ২০১১ সালের মে মাসে এ ক্যাম্পেইন শুরু করেন। এর মধ্যে এশিয়া, ইউরোপ, সাউথ আফ্রিকা ও আফ্রিকায় ৭শ’টিরও বেশি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তিনি। আমাজনের হিসাব মতে, বিশ্বের সর্বাধিক বিক্রীত ‘দ্য ওয়ার্ল্ড অ্যাট ইউর ফিট’ ও ‘ইয়ং এন্টারপ্রেনার ওয়ার্ল্ড’ বই দুটির লেখক সাবিরুল।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ