,

আশুগঞ্জ থেকে ৭ জেলায় সার সরবরাহ বন্ধ

fartilizerফরহাদুল ইসলাম পারভেজ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলায় সার সরবরাহ বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এতে করে কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলায় ৭৭৪ জন ডিলারের মধ্যে সার সরবরাহ বন্ধ রয়েছে। চাহিদা মতো বরাদ্ধকৃত সারও পাচ্ছেনা ডিলাররা।
 
এতে করে ৭ জেলায় চলতি আমন  মৌসুমে সার সংকটের আশংকা দেখা দিয়েছে বলে জানায় ৭ জেলা সার সমিতির নেতৃবৃন্দ।
 
মঙ্গলবার দুপুরে আশুগঞ্জ ফেরিঘাটে ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ৭ জেলার সার সমিতির নেতৃবৃন্দ এ অচল অবস্থার কথা জানান।
 
তারা আরও বলেন, আশুগঞ্জ সার কারখানা থেকে জুলাই এবং আগষ্ট মাসে ৭ জেলার ডিলারদের বরাদ্ধ দেয়া হয়েছে ৩০ হাজার ৩’শ ৩৯ মেট্রিক টন সার। কিন্তু দু’মাসে কারখানা কর্তৃপক্ষ সরবরাহ করেছে মাত্র ১০ হাজার ৩’শ ৫৩ মেট্রিক টন সার। সরবরাহের বাকী রয়েছে ২০ হাজার ৩৯ মেট্রিক টন সার। কিন্তু কারখানা কর্তৃপক্ষ জুলাই ও আগস্ট মাসের প্রায় ২০ হাজার মেট্রিক টন সার সরবরাহ দিচ্ছে না ডিলারদের। কারখানা থেকে সরবরাহকৃত প্রতিটি বস্তায় অন্তত ৩ থেকে ৫ কেজি সার ওজনে কম পাওয়া যায়। প্রতি ট্রাকে কারখানা কর্তৃপক্ষ ডিলারদের কাছ থেকে ৫’শ থেকে ৭’শ টাকা চাঁদা নিয়ে থাকে।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূইয়া।
 
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা সার সমিতির সভাপতি নাদিরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ জেলা সার সমিতির সভাপতি মুতাব্বির হোসেন, কুমিল্লা জেলা সার সমিতির সভাপতি লক্ষণ চন্দ্র সাহা, চাঁদপুর জেলা সার সমিতির সভাপতি সুবাস চন্দ্র রায়, নেত্রকোনা জেলা সার সমিতির সভাপতি হাজী মো. খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলা সার সমিতির সভাপতি ফজলুর রহমান।
 
আশুগঞ্জ সার কারখানার কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোস্তাফিজুর রহমান জানান, প্রতি মাসের সার প্রতি মাসে ডিলাররা নেওয়ার কথা থাকলেও ডিলাররা সময় মতো সার নিতে না পারায় তাদের সার দেয়া বন্ধ রয়েছে। তবে আর কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ