,

অবশেষে নবীনগর পৌরসভা নির্বাচনের তফসিল পরিবর্তন

Election comm-2আবু কামাল খন্দকার : হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপুজার মহাসপ্তমীর দিন নির্বাচনের তারিখ ঘোষনা করায়, হিন্দু সম্প্রদায়ের নের্তৃবৃন্দের প্রতিবাদের প্রেক্ষিতে নির্বাচনের তারিখ দু’দিন এগিয়ে ১ অক্টোবরের পরিবর্তে ২৯ সেপ্টেম্বর করা হয়েছে।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন (১/৯) সোমবার সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের তফসিল পুনরায় ঘোষনা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর ও বাছাই ৭ সেপ্টেম্বর অপরিবর্তিত রেখে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বরের স্থলে ১৩ সেপ্টেম্বর এবং ভোটগ্রহন ১ অক্টোবরের স্থলে ২৯ সেপ্টেম্বর (সোমবার) করা হয়েছে। 
উল্লেখ্য, প্রথম শ্রেনীর নবীনগর পৌরসভার ২২বর্গ-কিলোমিটার এলাকার ৯ টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ১০৩টি বুথ কক্ষে মোট ৩০,২৭০ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪,৫৭৮জন ও মহিলা ভোটার ১৫৬৭৮ জন। পরিবর্তিত তারিখ ঘোষনার পর নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়পত্র ক্রয়ে হিরিক পড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে এ পর্যন্ত ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ