,

গোলাম আযম আইসিইউতে

golam azamমানবতাবিরোধী অপরাধের মামলায় ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে।
 
কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোলাম আযমের শারীরিক অবস্থার অবনতি হলে প্রিজন সেল থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের বি ব্লকে অবস্থিত আইসিইউ-তে ভর্তি করা হয়।
 
গ্রেফতারের পর থেকেই গোলাম আযম হাসপাতালের প্রিজন সেলে রয়েছেন।
 
গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী নতুন বার্তাকে বলেন, “সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে ডাক্তার আমাকে ফোন দিয়ে জানিয়েছেন আব্বা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
 
তিনি বলেন, “সকালে নাস্তা খাওয়ার সময় জুস পান করতে গেলে তার শ্বাসনালির ভেতরে ঢুকে যায়। এরপরে প্রেসার বেড়ে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়েছে।”
 
 

 
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ