,

একীভূত হচ্ছে স্যামসাংয়ের জাহাজ নির্মাণ ও প্রকৌশল শিল্প

news-image

স্যামসাং গ্রুপের জাহাজ নির্মাণ ও প্রকৌশল শাখা এক হতে যাচ্ছে। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার পারিবারিক জায়ান্ট কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।

Samsungবিবৃতিতে বলা হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম জাহাজ নির্মাতা কোম্পানি স্যামসাং হেভি ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ ও স্যামসাং ইঞ্জিনিয়ারিং শেয়ার বিনিময়ের মাধ্যমে একীভূত হওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী ডিসেম্বরে চুক্তিটি চূড়ান্ত হবে। কোম্পানি দুটি আশা করছে, এ চুক্তির মাধ্যমে ২০২০ নাগাদ তাদের বিক্রি ৪০ ট্রিলিয়ন ওনে (৩ হাজার ৯৪০ কোটি ডলার) উন্নীত হবে। গত বছর তাদের বিক্রির পরিমাণ ছিল ২৫ ট্রিলিয়ন ওন।

জাহাজ নির্মাণ এবং অফশোর প্ল্যান্টের দিকে গুরুত্ব দেবে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রি। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের উপকূলবর্তী অঞ্চলে জ্বালানি কেন্দ্র নির্মাণের দায়িত্বে থাকবে স্যামসাং ইঞ্জিনিয়ারিং। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বড় তেল কোম্পানিগুলোসহ ক্লায়েন্টদের জন্য অফশোর-অনশোর দুটি ক্ষেত্রেই সমাধান দেয়া সম্ভব হবে এ একত্রিত কোম্পানির মাধ্যমে। এদিকে সম্ভাব্য এ একীভূত সংবাদের পর গতকাল স্যামসাং হেভি এবং ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারদর যথাক্রমে ৬ দশমিক ৬১ ও ১২ দশমিক ২ শতাংশ বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ