,

বন্ধ হয়ে গেল রূপসী বাংলা

saratonসংস্কারকাজের জন্য বন্ধ হয়ে গেল রূপসী বাংলা হোটেল। আজ সোমবার দুপুর ১২টার দিকে ওই হোটেলের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।রূপসী বাংলা হোটেলের বিপণন ও যোগাযোগ ব্যবস্থাপক সাহীদুস সাদিক আনুষ্ঠানিকভাবে রূপসী বাংলা হোটেল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে দুপুর পৌনে ১২টার দিকে হোটেলে অবস্থানকারী মালয়েশিয়ার একটি অতিথি দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় হোটেল কর্তৃপক্ষ। রূপসী বাংলায় অনুষ্ঠিত মালয়েশিয়ান শিক্ষা মেলায় অংশ নিতে এই দলটি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছিল। তাঁরা তিন দিন রূপসী বাংলায় অবস্থান করেছিলেন।

সংস্কারকাজের জন্য আজ থেকে বন্ধ হয়ে গেল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) মালিকানাধীন রূপসী বাংলা হোটেল। সংস্কারকাজ শেষে ২০১৬ সালে নতুনরূপে ‘ইন্টারকন্টিনেন্টাল’ নামে এটির যাত্রা শুরু হবে। নতুনভাবে এর ব্যবস্থাপনার দায়িত্বে যুক্ত হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল। ৪৮ বছরের পুরোনো হোটেলটি এই প্রথমবারের মতো প্রায় দেড় বছরের জন্য বন্ধ হলো।

২০১২ সালে বিএসএলের সঙ্গে করা চুক্তির আওতায় এরই মধ্যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে। তবে নামফলকটিতে পরিবর্তন আসবে সংস্কারকাজ শেষে।

জানা গেছে, হোটেলটির সংস্কারকাজের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। ব্যাংকঋণের মাধ্যমে বিএসএল এই অর্থের সংস্থান করবে।

রাজধানীর শাহবাগে প্রায় সাড়ে চার একর জমির ওপর অবস্থিত এই হোটেলটি ১৯৬৬ সালে চালু হয়।

রূপসী বাংলার পর্দা নামছে আজ

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ