,

ওমরাহ ভিসার মেয়াদ কমছে

passport_sm_297595618​রিয়াদ: ওমরাহ ভিসার মেয়াদ কমাচ্ছে সৌদি সরকার। আগামী ডিসেম্বর থেকে নতুন আইনে ভিসা পাবেন ওমরাহ করতে আগ্রহীরা। ফলে ওমরাহ ভিসার মেয়াদ হবে ১৫ দিন। আগে এ মেয়াদ ছিল একমাস।সম্প্রতি মদিনায় সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সভা শেষে সৌদি সরকারের হজমন্ত্রী বাদর হাজর একথা বলেন।

তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে, হজযাত্রীদের সফর সংশ্লিষ্ট কোনও কোম্পানি একসঙ্গে বিপুল সংখ্যক ওমরাহ যাত্রী সৌদি আরবে আনতে পারবে না।


হজ মন্ত্রী বলেন, হজ মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানিগুলোর কাছে তাদের মতামতের জন্য পাঠিয়েছে। এতে কোম্পানিগুলোকে ওমরাহ পালনকারীদের আবাসনে কোনও পরিবর্তন আনার দরকার পড়বে কি-না সে বিষয়ে মতামত চেয়েছে। তাদের কাছ থেকে মতামত ও সুপারিশ পাওয়ার পরে হজ মন্ত্রণালয় নতুন ওমরাহ বিধি তৈরি করবে।

ন্যাশনাল কমিটি ফর হজ অ্যান্ড ওমরাহ’র চেয়ারম্যান ওসামা বিন ইয়াহিয়া ফিলালি জানিয়েছেন, তিনি ওমরাহ সংক্রান্ত আরেকটি সরকারি সমীক্ষা রিপোর্ট খতিয়ে দেখছেন। 

অপর একটি সূত্র জানিয়েছেন, অধিক সংখ্যক মুসলামান যাতে সুষ্ঠ-সুন্দরভাবে ওমরাহ পালন করতে পারে সেজন্যই মূলত ভিসার মেয়াদ কমানো হচ্ছে। এই বিধান সকল দেশের জন্যই কার্যকর হবে। এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হলো ওমরাহ পালনকারীদেরকে ১৫ দিনের ভিসা প্রদান করা হলে বিদেশি ওমরাহ পালনকারীরা দ্রুত যাতায়াতের দরুণ অধিক লোকের পক্ষে ওমরাহ পালন করা সম্ভব হবে। বর্তমানে এক মাসের জন্য উমরাহ ভিসা দেয়া হয়। নতুন নিয়মে একই সময়ে দ্বিগুণ সংখ্যক মুসলমান উমরাহ পালন করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের