বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লস এঞ্জেলেস ও নিউইয়র্কে ফোবানা, ফিলাডেলফিয়ায় এনএবিসির দুদিনের বাংলাদেশ সম্মেলন শুরু

ফিলাডেলফিয়ায় দুই দিনব্যাপী নর্থ আমেরিকা বাংলাদেশ সম্মেলন এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলেসে বিভক্তির ফোবানা বাংলাদেশ সম্মেলন শুরু হয়েছে। গত ৩০ আগস্ট ফিলাডেলফিয়ায় নর্থ আমেরিকা বাংলাদেশ সম্মেলন উদ্বোধন করেন প্রেসিডেন্ট বারাক ওবামার দক্ষিণ এশিয়ান প্যাসিফিক আইল্যান্ড উপদেষ্টা ড. নীনা আহমেদ, নিউইয়র্কে ২৮তম ফোবানা বাংলাদেশ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির শীর্ষ নেতা ও ঢাকা সিটি কপোরেশনের সাবেক মেয়ার সাদেক হোসেন খোকা এবং দুপুরে বেলুন উডিয়ে এই সম্মেলনের উদ্বোধক করেন ড. তুহীন মালিক। লসএঞ্জেলেসে ফোবানা বাংলাদেশ সম্মেলন উদ্বোধন করা হয়েছে গত ২৯ আগস্ট সন্ধ্যায়। উদ্বোধনের সময় অতিথি ছিলেন কংেগ্রেসম্যান স্যারম্যান ও সিটি মেয়র।

31082014_001_FOBANA_NABCএনএবিসি : ‘আমেরিকান স্বপ্ন পূরনের পাশাপাশি প্রিয় মাতৃভূমির সার্বিক কল্যাণের স্বার্থে সকল প্রবাসীকে দলমতের উর্দ্ধে উঠতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটি অত্যন্ত জটিল এবং কঠিন হলেও সেটি ঘটাতে হবে’-মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদ। পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া সিটির উপকন্ঠে ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারের বিশাল অডিটরিয়ামে এনএবিসি (নর্থ আমেরিক্ াবাংলাদেশ কনভেনশন)’র দুদিনব্যাপী ২৮ তম বাংলাদেশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড. নীনা আরো বলেন, ‘আমেরিকায় জন্মগ্রহণকারী প্রজন্মে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশের স্বার্থেই প্রথম প্রজন্মকে অনেক উদার হতে হবে। ৩০ আগস্ট শনিবার অপরাহ্নে এক্সপো সেন্টারের গেইটে বেলুন উড়িয়ে বাংলাদেশ সম্মেলনের বর্ণাঢ্য এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনএবিসির চেয়ারম্যার নাহিদ নজরুল, সদস্য-সচিব মোহাম্মদ জামান, নির্বাহী কমিটির সদস্য সাঈদ উর-রব, সম্মেলনের কনভেনর কাজী মতিউর রহমান এবং প্রধান সমন্বয়কারী ড. ইবরুল চৌধুরী। এ সময় কানাডা এবং আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধিরা বাংলাদেশ, আমেরিকা এবং কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এ সম্মেলনের বিভিন্ন পর্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির পাশাপাশি প্রবাস প্রজন্মে বাংলা সংস্কৃতি বিকাশের সংকল্প ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে আরো বক্তব্য রাখেন সাম্প্রতিক সময়ে সারাবিশ্বে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক-সমাজকর্মী বিল ক্লিন্টনের একমাত্র সন্তান চেলসী ক্লিন্টনের শাশুড়ি মারজোরি মেজভিস্কি। তিনি নারী ক্ষমতায়নের মাধ্যমে গোটা বিশ্বকে স্বয়ম্ভরতা প্রদানের কর্মকৌশল উপস্থাপন করেন। বাংলাদেশের মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, কম্যুনিটিকে এগিয়ে নিতে মিডিয়ার ভূমিকা এবং মূলধারায় সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিবসে বাংলাদেশের খ্যাতিমান কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, কাদেরী কিবরিয়া, ফকির আলমগীর, জাহিদুল রিপন প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।

 

নিউইয়র্কে ফোবানা সম্মেলন : গত ৩০ আগস্ট (নিউইয়র্ক সময়) লাগোর্ডিয়া মেরিয়ট হোটেলে দুপুরে বেলুন উড়িয়ে ২৮তম উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলনের উদ্বোধন করে বিশিষ্ট টক শো ব্যত্তিত্ব ড. তুহীন মালিক। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির শীর্ষ নেতা ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বর্তমানে ক্যান্সারের চিকিৎসা নিতে আসা সাদেক হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম মাহফুজুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও গ্রীণওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোকানার চেয়ারম্যান গিয়াস আহমেদ, চীফ কো-অর্ডিনেটর হাসানুজ্জামান হাসান, ফোবানার যুগ্ম কনভেনর কাজী আশরাফ নয়ন, হযরত আলী, সদস্য সচিব সিরাজুল ইসলাম খান, কো- কনভেনর আতাউর রহমান আতা, হোস্ট সংগঠনের সভাপতি আতিকুর রহমান সালু, সদস্য সচিব তৈয়মুর জাকারিয়া, প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমিনুল্লাহ, ফোবানার স্ট্রিয়ারিং কমিটির চেয়ারম্যান এজাজ আক্তার তৌফিক, সদস্য সচিব আলী ইমাম শিকদার, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল লতিফ স¤্রাট, আজাদ বাকির প্রমুখ।

লসএঞ্জেলেস ফোবানা : গত ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বারব্যাংক কনভেনশন সেন্টারে চারটি ধর্ম গ্রন্থ থেকে পাঠের পর আমেরিকা, কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের শুরু। আর এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান ব্রার্ড সারম্যান, কংগ্রেসওমেন জুড়ি চু , এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলী সহ বেশ কয়েকজন কাউন্সিলম্যান। নর্থ আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের এই আয়োজনে বক্তব্য দিতে গিয়ে কংগ্রেসম্যান ব্রার্ড সারম্যান ও কংগ্রেসওমেন জুড়ি চু বলেন, বাংলাদেশী আমেরিকানরা এক দিকে যেমন আমেরিকার বিভিন্ন খাতের উন্নয়নে অনন্য অবদান রাখছে, ঠিক তেমনি ফোবানা সম্মেলন সেতু বন্ধন তৈরী করে দিচ্ছে ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে। যা সামনের দিন গুলোতে আরো বাড়বে বলে আশাবাদী এই দুই কংগ্রেসম্যান। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলী মনে করেন, প্রবাসী বাংলাদেশীরা মুলধারায় আরো বেশী সম্পৃক্ত হতে পারলে নিজেদের পাশাপাশি দেশের জন্য কল্যাণকর হবে। তবে এর জন্য ফোবানার মত প¬াটফর্ম এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন ঐক্য এবং রাজনীতির বাইরে রাখতে পারলেই ফোবানা হয়ে উঠতে পারবে বাংলাদেশী আমেরিকান তথা বাংলাদেশের প্রতিচ্ছবি। এসব অতিথিদের বক্তব্যের পরপরই মঞ্চে আসেন ফোবানার হোষ্ট ও এক্সিকিউটিভ কমিটির নেতারা। এরপর শুরু হয় বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। যাতে অংশ নিয়েছেন স্থানীয় ও অতিথি শিল্পীরা।

এ জাতীয় আরও খবর

বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে মন্ত্রিসভা কমিটি

টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ৫-৬ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি