,

‘গণতান্ত্রিক আন্দোলন দিনক্ষণ ঠিক করে হয় না’

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় শমসের মবিন চৌধুরী ।।

BNPPPP

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক আন্দোলন দিনক্ষণ ঠিক করে হয় না। বাংলাদেশের মানুষের দাবি এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
আজ রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের টিএ রোডস্থ কালিবাড়ী মোড়ের পার্টি প্যালেস কমিউনিটি সেন্টারে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির এই নেতা বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার অর্জন না হবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ২০ দলীয় জোট জনগণের সাথে থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ একে একরামুজ্জামান, সদস্য রফিক শিকদার। সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ