,

হাসপাতালে কিশোর মৃত্যু সাত লাখ টাকায় রফাদফা!

ভাটোয়ারা হবে পুলিশ, সাংবাদিক ও ছাত্রলীগের নেতাদের মধ্যেAPOLLO MURDER

।। মাসুকুর রহমান : ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের নিউ এ্যাপোলো শিশু ও জেনারেল হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে ভূল চিকিৎসায় শহরতলীর বিরাসার গ্রামের মুন্না মিয়া (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এরপর ওই রাতেই কিশোর মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দিতে সাত লাখ টাকা রফাদফা করা হয় বলে অভিযোগ উঠে।
রফাদফার টাকা পুলিশ, সাংবাদিক ও ছাত্রলীগের নেতাদের মধ্যে ভাটোয়ারা করা হবে বলে আওয়াজ উঠেছে। এতে প্রধান ভূমিকা পালনকারি নাটাই (উত্তর) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বহিস্কৃত যুগ্ম সম্পাদক তাজ মো. ইয়াছিন মুঠোফোনে অকপটে এসব স্বীকার করেন।
তাজ মো. ইয়াছিন বলেন, ’নিহত কিশোরের পরিবারটির আর্থিক অবস্থা ভালো নয় বলে তার পরিবারকে কিছু টাকা দেয়ার জন্য ডাক্তারকে প্রস্তাব দেওয়া হয়েছে’। ওই টাকার পরিমান সাত লাখ উল্লেখ করে তিনি বলেন, ’এর মধ্যে পাচ লাখ নিহতের পরিবারকে আর বাকি টাকা পুলিশ, মিডিয়ার লোকজন ও ছাত্রলীগের পোলাপানকে দেওয়া হবে।’
অবশ্য নিউ এ্যাপোলো শিশু ও জেনারেল হাসপাতালের পরিচালক সায়মন মিয়া বলেন, এই ঘটনাটি সামাজিকভাবে মীমাংসা করা হয়েছে বলে আমরা জেনেছি। যেহেতু ডাক্তারের ভুলে এমন হয়েছে তাই ডাক্তারই ভিকটিমের সঙ্গে বিষয়টি মীমাংসা করেছেন।
নিহত কিশোরের চাচাত ভাই কাউছার মিয়া জানান, বিরাসার গ্রামের হতদরিদ্র কবির মিয়ার পুত্র মুন্না গত বৃহস্পতিবার বিকেলে খেলা করতে গিয়ে বাম হাত ভেঙে ফেলে। পরে তাকে ওই হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক গোলাম মোস্তফার তত্ত্বাবধানে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে তার কোমরে ও ডান হাতে একাধিক ইনজেকশন দেয়ার পর সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই সে মারা যায়।
এ ঘটনার পর বিরাসার গ্রামের কয়েক’শ জনতা ওই হাসপাতালে ভাংচুরের চেষ্টা চালায়। কিন্তু পুলিশ এতে বাঁধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ১০ জন আহত হয়।
পরে বিক্ষুব্ধ জনতা রাত ১২ টার দিকে চিকিৎসকের বিচারের দাবিতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে।  
এদিকে টাকা নিয়ে রফাদফা করার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি বলেন, ভূল চিকিৎসায় মৃত্যু টাকা নিয়ে সমাধান হতে পারে না। তারা শুধু শুধু সাংবাদিকদের নাম বলছে। এভাবে টাকা দিয়ে রফাদফা করে দেশটাকে অচল করে দেওয়া হচ্ছে। এখন ভিকটিমের পরিবারের উচিত মামলা করে দেওয়া।
এ প্রসঙ্গে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, ‘পুলিশের কাজ হচ্ছে সুরতহাল ও ময়না তদন্ত করা। সেটা আমরা করেছি এবং অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। টাকার বিষয়ে তিনি বলেন, এ ধরণের কোন কথা আমাদের কানে আসেনি’।
অভিযুক্ত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভূল চিকিৎসার কথা স্বীকার করে বলেন, ওই হাসপাতালে কর্মরত একজন সেবিকার ভুলের কারণে কিশোরের মৃত্যু হয়েছে। ওই সেবিকাই তাকে একাধিকবার ইনজেকশন পুশ করেছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ