,

মাওলানা নুরুল ইসলাম ফারুকীর খুনীদের ফাঁসির দাবিতে কসবায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

Kasba news, 28-08-14শেখ কামাল উদ্দিন॥ শহীদ মাওলানা কাজী শাইখ মো. নুরুল ইসলাম ফারুকী (র:)এর খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় (২৮ আগস্ট) বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জাামায়াতের উদ্যোগে কুমিল্লা – ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি পুরকুইল দরবার শরীফের পীর মাওলানা ছদরুদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন; আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রিন্সিপাল মুফতী আল্লামা হযরত মাওলানা মো. ফজলুল হক পীর সাহেব, অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান সাদেকী, অধ্যক্ষ নূরুল ইসলাম খান শাহীন, মাওলানা হোসাইন আহমাদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা জহিরুল ইসলাম, ছাত্র সেনা কসবা উপজেলা সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ। প্রতিবাদ সভায় এলাকার ধর্মপ্রাণ জনতার স্বত:স্ফুর্ত উপস্থিতিতে মহাসড়কে ঘন্টা খানেক অবরোদ্ধ থাকায় বাস ও অন্যান্য যান বাহন চলাচল বন্ধ ছিল। সুন্নীয়তের বলিষ্ঠ কন্ঠস্বর আল্লামা ফারুকীকে খুনের মাধ্যমে এ দেশ থেকে পীর আউলিয়াদের নিশানা মুছে দিতে চায় বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। তাঁরা অবিলম্বে প্রকৃত দোষীদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ