,

বিকাশ এজেন্ট প্রতিনিধিকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

news-image

Brahmanbaria Bkash agent injured

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া শহরে দিনদুপুরে বিকাশ এজেন্ট প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে শহরের কাউতলি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারিদের এলোপাথরি কোপের আঘাতে আতাউর (২৮) নামের বিকাশ এজেন্ট প্রতিনিধি গুরুতর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাউরের সঙ্গে থাকা আরেক বিকাশ এজেন্ট প্রতিনিধি মুছা আল আশরি জানান, মোটর সাইকেলে করে তারা দুজন বিজয়নগর ও আখাউড়া যাবার উদ্দেশ্যে দুটি ব্যাগে করে বিকাশের ছয় লাখ পাঁচ হাজার টাকা নিয়ে যাচ্ছিল। মোটর সাইকেলটি কাউতলি স্টেডিয়াম সংলগ্ন কদম গাছতলা পার হওয়ার সময় অন্য একটি মোটর সাইকেলে করে দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে। তারা কোন কিছু বুঝে উঠার আগেই মোটর সাইকেলের পেছনে বসা আতাউরের বাম হাতে কোপাতে থাকে। এতে সে পড়ে গেলে রাস্তার দুই পাশ থেকে ছিনতাইকারিদের ৪/৫ জন সহযোগি এসে তাদের দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক ইশতিয়াক আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ