,

ফারুকী খুনের ঘটনায় আটক ৩

farokiচ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।বুধবার দিবাগত রাতে নিহতের বাসা থেকে তাদের আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আটককৃতরা হলেন-রফিকুল ইসলাম, মো. শফিক ও মো. বেল্লাল।

জানা গেছে, নিহত ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক সম্পাদক, ইসলামিক ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও হাইকোর্ট মাজার জামে মসজিদের খতিব ছিলেন। তার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর নাম আয়েশা। তিনি মগবাজারে থাকেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর নাম লুবনা। তিনি রাজাবাজার থাকেন।

নিহতের ভাগ্নে মারুফ জানান, রাত ৮টার দিকে রাজাবাজারে তার নিজ বাসায় দুই যুবক প্রবেশ করে। এ সময় কাজের মেয়ে শরিফা ও মারুফসহ আরো ৪ থেকে ৫ জন বাসায় ছিলেন। দুই যুবক বাসায় প্রবেশ করার পর পরই আরো ৫ থেকে ৬ যুবক প্রবেশ করে। ফারুকী তখন ড্রইং রুমে বসে ছিলেন। দুর্বৃত্তরা মুখোশ পরা ছিলেন। তারা ফারুকীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাসার বাকি সদস্যদের অন্য আরেকটা রুমে বেঁধে রাখে। প্রতিবাদ করায় তারা ফারুকীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, এটা জঙ্গীবাদী কোনো গোষ্ঠির কাজ হতে পারে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা জানিয়েছেন তারা হুজুরের সঙ্গে মাহফিলের বিষয়ে আলাপ করতে তার বাসায় এসেছিলেন। জিজ্ঞাসাবাদ চলছে।

কমলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বলেন, উগ্রপন্থী ইসলামী দল ও জামায়াতে ইসলামী এ খুনের ঘটনায় জড়িত থাকতে পারে।

নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ