,

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের বাজেট ঘোষনা

buget sadar upব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৯ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৮শত ৯৬ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ১শত ৬ টাকা। উদৃত বাজেট ধরা হয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ৩শত ৪২টাকা।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রামের পরিচালক (যুগ্ম সচিব) শংকর রঞ্জন সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের বিভাগীয় ফ্যাসিলিটেটর আনোয়ার পাশা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাবেক উপজেলা চেয়ারম্যান বশির উল্লাহ জরু, ইউপি চেয়ারম্যান নূরুল আলম হাসান, মশিউর রহমান, তাজুল ইসলাম, জায়েদুল করিম কালাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা, উপজেলা সমবায় অফিসার আলমগীর হোসেন, নারী নেত্রী নাসিমা চৌধুরী, ইউপি সদস্যা সালেহা বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাগন, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ