,

কসবা অফিসার্স ক্লাবের বিদায়ী অনুষ্ঠান

B Baria Mapশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কয়েকজন কর্মকর্তার সম্প্রতি বদলীর আদেশ জারি করা হয়েছে। তাঁরা বর্তমান কর্মস্থল কসবা হতে প্রস্থান করে দেশের বিভিন্ন জেলা উপজেলায় যোগদান করবেন। এ উপলক্ষে অফিসার্স ক্লাব সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পরিচালনায় গত রবিবার ২৪ আগস্ট সন্ধ্যা ৭টায় কসবা অফিসার্স ক্লাবের উদ্যোগে বদলীকৃত অফিসারগণের সম্মানে ফেয়ার ওয়েল অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁরা হলেন; উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, উপজেলা কৃষি অফিসার সুরজিত চন্দ্র দত্ত; উপজেলা সমবায় অফিসার মো. ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সুত্রধর ও কাননগো বসন্ত কুমার চাকমা। 
বিদায়ী কর্মকর্তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বর্তমানে কর্মরত অফিসার ও অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যগণের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকসুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কামাল বাশার, কসবা টি আলী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আযাদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার মি. শহীদ প্রমুখ বক্তব্য রাখেন। 
বিদায়ী কর্মকর্তাগণ চাকুরীকালীন সমস্যা-সংকট কাটিয়ে কর্মস্থলে সুনামের সহিত অতিবাহিত করায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্মৃতিময় সময়ের আলোকপাত করে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজ মাদরাসার অধ্যাপকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদায়ী অতিথিদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের