,

কসবা উপজেলা নির্বাহী অফিসার বিদায়ে কসবাবাসীর শ্রদ্ধাঞ্জলি

UNO-JS Rahmanশেখ কামাল উদ্দিন॥ আসন খালি করে উঠে দাঁড়ালেন। প্রতিদিন কতবার না উঠা-বসা করতেন তার ইয়ত্তা নেই। আজকের দাঁড়ানো কিন্তু সেরকম নয়। জীবনে কখনো হয়তোবা এখানে এভাবে আর বসতে হবে না। হ্যাঁ বসবেন, অন্য কোথাও এমনি আসনে। পাশে রক্ষিত নেম প্লেটে উপজেলা নির্বাহী অফিসারগণের নামের তালিকায় ১৮তম স্থানে লেখা নাম জালাল সাইফুর রহমান। ২৬ আগস্ট ২০১৪ মঙ্গলবার অপরাহ্নে বর্তমান কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নিজ কার্যালয় হতে বদলীজনিত কারণে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন। যাবার প্রাক্কালে আজ মঙ্গলবার শেষ কর্মদিবসে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়ার সময় তাঁর অফিসের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যকিক্তবর্গ কর্তৃক স্মৃতিচারণ সত্যই হৃদয়স্পর্শী ও অন্য রকম অনুভূতি সৃষ্টি হয়েছিল। 
বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান উপস্থিত ও অনুপস্থিত সকলের সহযোগিতার কথা অকপটে স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এ উপজেলায় অবস্থানকালে জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে যাদের সহযোগিতা উল্লেখযোগ্য ছিল তাও তিনি বর্ণনা করলেন। ২০১২ সালের ৯ সেপ্টেম্বর রোববার পূর্বাহ্নে এ উপজেলায় যোগদান করেছিলেন। 
তাঁর কর্মস্থল ত্যাগের বিদায়ে আমরা ব্যথিত। তাকে, তাঁর সহধর্মীনীকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধার্ঘ। তাঁদের একমাত্র আদরের সন্তান সামিন রহমানকে আন্তরিক ¯েœহ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ