,

ফিলিস্তিনকে অস্ত্র দেবে ইরান

iranইরানের ওপর ইসরায়েলের গোয়েন্দা ড্রোন চালানোর প্রতিশোধে ফিলিস্তিনকে অস্ত্র দেবে ইরান। এর আগে ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরানের ‘রেভ্যুলিউশনারি গার্ডস’।

সোমবার এক সামরিক কমান্ডারের বরাতে এ খবর নিশ্চিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

এ বিষয়ে ইরানের বিশেষ ‘রেভ্যুলিউশনারি গার্ডস’ এয়ার ফোর্স কমান্ডার জেনারেল আসির-আলি হাজিজাদেহ বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীরে আমরা দ্রুত অস্ত্র পাঠাবো। আমরা যেকোনো প্রতিক্রিয়া দেখানোর অধিকার রাখি। 

সোমবার ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ওপর দিয়ে চক্কর দেয়ার সময় ওই ড্রোনটিকে (চালকবিহীন বিমান) বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়। ড্রোনটি রাডার ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করেছে রেভ্যুলশনারি গার্ড। তবে ইরানের এই দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

নাতাঞ্জ ইরানের প্রধান ইউরেনিয়া সমৃদ্ধকরণ কেন্দ্র। এখানে প্রায় ১৬ হাজার সমৃদ্ধ ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ রয়েছে।

মাঝে মাঝেই ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালানোর হুমকি দিয়ে থাকে ইসরায়েল।   পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের আলোচনার কঠোর সমালোচক দেশটি।

ইসরায়েলের দাবি আলোচনার মাধ্যমে কালক্ষেপণ করে ইরান মূলত পরমাণু বোমা তৈরির দিকে এগিয়ে চলেছে। তবে পরমাণু বোমা নির্মাণের পরিকল্পনার কথা প্রত্যাখ্যান করে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ