,

নবীনগরে সুমন হত্যা মামলার অন্যতম আসামী গ্রেপ্তার

Grafterআবু কামাল খন্দকার : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সন্ত্রাসীর গুলিতে নিহত হওয়া সুমন হত্যা মামলার অন্যতম আসামী পৌর এলাকার আলমনগর গ্রামের সায়েদুর মিয়ার ছেলে আলমগীর মিয়া (২০) কে শনিবার রাতে আলমনগর থেকে ৪ মাস পর গ্রেফতার করে পুলিশ। রবিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করে। গত ১০মে সুমনের পিতা বাদী হয়ে থানায় মামলা করে।উল্লেখ্য, চাঁদা না দেওয়ার করণে পশ্চিমপাড়ার মোসলেম মিয়ার ছেলে সুমন (২৫) ও তাহের মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) গত  ২মে বাজার থেকে ব্যাবসা শেষ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী ছোটন বাহিনীর নেতৃত্বে তাদের উপর হামলা করে। তাদের গুলিতে সুমন গুলিবিদ্ধ ও জাকিরকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আশংকাজনক আবস্থায় কুমিল্লা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 
গুলিবৃদ্ধ সুমনের পিতা মোসলেম মিয়া বলেন, চাদা না দেওয়ার কারনে ছোটন বাহিনী আমার ছেলেকে গুলি করে। আমার মত আর কারো সন্তানকে যেন হারাতে না হয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, সুমন হত্যা মামলার অন্যতম আসামী আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ