,

এখন দফতরে দফতরে হাওয়া ভবন : এরশাদ

1 (5)দেশে সুশাসন নেই মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি’র আমলে হাওয়া ভবন করে দুর্নীতি হয়েছে। দেশের টাকা বাইরে পাচার হয়েছে। আর দেশে এখন সরকারি দফতরে দফতরে হাওয়া ভবন গড়ে উঠেছে।

শনিবার সন্ধ্যায় ফেনীর মিজান ময়দানে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এরশাদ বলেন, এখন টাকা ছাড়া চাকরি হয় না। যুবকরা বেকার থাকায় তারা ফেনসিডিল খায়, মাদক খায়। তারা সরকার ও দেশের বোঝা। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, আপনি এ ব্যাপারে নজর দিন। টাকা না দিলে বর্তমানে মানুষ গুম হচ্ছে। কিছুদিন আগে সিলেটের এক ভদ্রলোক গুম হয়েছেন। এ অবস্থায় প্রবাসীরা দেশে আসতে ভয় পান। মানুষ সন্ত্রাস চায় না; এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।

বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই উল্লেখ করে এরশাদ বলেন, শুধু মুখে মুখে বললে আন্দোলন হয় না।

এরশাদ বিএনপির উদ্দেশ্যে বলেন, জামায়াত দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। তারা ইসলাম ও জাতীয়তাবাদী হতে পারে না। তাদের ছেড়ে আমাদের সঙ্গে আসুন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, ঢাকা মহানগন জাতীয় পার্টি (উত্তর) এর সভাপতি এসএম তাজুল ইসলাম চিশতী, কেন্দ্রীয় মহিলা পার্টির নেতা নাজমা আক্তার ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ