,

নবীনগরে ট্রলির চাপায় স্কুলছাত্রের মৃত্যু ৪লাখ টাকায় রফাদফা

accedentআবু কামাল খন্দকার : উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশি গ্রামে শক্রবার সকালে ধনাশি সরকারি প্রথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বালি বোঝাই ট্রলি ধাক্কায় নিহত হয়। সে ধনাশি গ্রামের আরু মিয়ার নাতি মো: সাব্বির (৮)। পরে ট্রলির মালিকপক্ষ ওই রাতেই ঘটনাটি ধামাচাপা দিতে ৪লাখ টাকায় রফাদফা করে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়।
জানা যায়, শুক্রবার সকালে বাজার থেকে নানার বাড়িতে যাওয়ার পথিমধ্যে ধনাশি ব্রীজের নিকট একটি বালি বোঝাই ট্রলি পেছন থেকে ধাক্কা দিলে সাব্বির গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে আনার পথিমধ্যে সে মারা যায়। পরে ওই রাতেই চেয়ারম্যান ও গ্রামের সরর্দাররা ঘটনাটি ৪ লক্ষ টাকায় রফাদফা করে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সামছুল হক বলেন, বাদী ও বিবাদী পক্ষের সম্মতিতে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে কিছু অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংশা করা হয়। 

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের