,

যৌতুকের জন্য নির্যাতনের শিকার আকলিমা আক্তার

nirjatonব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুকের জন্য এক মুক্তিযোদ্ধার মেয়ে তাঁর শ্বশুর-শাশুড়ির নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর মেয়েকে বাঁচাতে গিয়ে মা-বাবাও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হন। নির্যাতিত পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ করা হলেও পুলিশ মামলা নিচ্ছে না।
এলাকাবাসী জানান, কসবা উপজেলার কুইয়া পানিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবু তাহেরের মেয়ে আকলিমা আক্তারের সঙ্গে ১২ বছর আগে দক্ষিণ কসবা গ্রামের আবদুল মতিনের ছেলে আবুল বাশারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শ্বশুর-শাশুড়ি আকলিমাকে মারধর করতেন। এ ঘটনায় এলাকায় একাধিকবার সালিস হয়। সর্বশেষ গত ২০ মে স্থানীয় দুজন কাউন্সিলরকে নিয়েও একটি সালিস হয়।
আকলিমা অভিযোগ করেন, ১৫ আগস্ট প্রবাসী স্বামীর মুঠোফোনে দেওয়া নির্দেশে তাঁর শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদ দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। পরে তাঁরা তাঁকে নির্যাতন করে ঘরে আটকে রাখেন। সংবাদ পেয়ে আকলিমার বাবা ও মা তাঁকে উদ্ধার করতে এলে তাঁরাও নির্যাতনের শিকার হন। পরে লোকজন তাঁদের উদ্ধার করে কসবা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই দিনই আকলিমা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেনি।
আকলিমার শ্বশুর গতকাল বৃহস্পতিবার দাবি করেন, আকলিমার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
মামলা না নেওয়া প্রসঙ্গে উপপরিদর্শক আশরাফ কামাল জানান, বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে। সমাধান না হলে মামলা নেওয়া হবে

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ