,

সরাইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪০

attackপ্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪০জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের সীতাহরন গ্রামের উমরের বাড়ি আরজ উদ্দিন ও খোয়াজের বাড়ির আব্দুল¬াহর লোকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে টানা দুই ঘন্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে বাড়িঘরে হামলা-ভাঙচুর-লুটপাটসহ খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পানিশ্বর ইউনিয়নের সীতাহরন গ্রামের উমরের বাড়ি আরজ উদ্দিন ও খোয়াজের বাড়ির আব্দুল¬াহর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। টানা প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ৪০জন আহত হয়। আহতদের মধ্যে সাদির মিয়া (৪৫), নাসির মিয়া (৩৫), শফু মিয়া (৩০), মিজান মিয়া (৩২), ফারুক মিয়া (৪০), নাজির মিয়া (২৬), আবদুস সালাম (৩৫), সাদ্দাম হোসেন (১৮), আনিছ মিয়া (১৭), সামছু মিয়া (৩৭), আবু বকর (৪৫), ঈমান আলী (৩০), মাসুক মিয়া (১৮), আঙ্গুরা বেগম (৪৫), লুলু বেগম (৪০), বাচ্চু মিয়া (৩০), ফারুক আহমেদ (২০), সায়েদুল হক(২০), হাফিজুর রহমান (২০), শফিকুল ইসলাম (২২), আজিজুল হক (১৯), খোদেজা বেগমকে (২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতলে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের সময় দাঙ্গাবাজরা আব্দুল কাদিরের দুইটি ঘরে ভাঙচুর-লুটপাট চালায় এবং দুইটি খড়ের গাদায় (বনের কুঞ্জ) অগ্নিসংযোগ করে।
সরাইল থানার পরিদর্শক (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পুলিশ যাবার আগেই সংঘর্ষ শেষ হয়ে যায়। তবে কেউ এই বিষয়ে অভিযোগ দেয়নি।’

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি