,

নবীনগরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

Lash udderজেলার নবীনগরে আবদার আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।ওমান প্রবাসী হামিদ মিয়ার উঠান থেকে বৃহস্পতিবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহত আবদার আলী উপজেলার গোপালপুর দক্ষিণ পাড়ার আমির হোসেন সরদারের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বুধবার সন্ধ্যায় আবদার আলী ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

এলাকাবাসী মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।