,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ফিল্ম কায়দায় ছিনতাই হচ্ছে

hi jakingব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়া শহর সংলগ্ন কুমিল্লা সিলেট মহাসড়কে ও ব্রাহ্মণবাড়িয়া -ঢাকা সড়কে ফিল্মি কায়দায় ছিনতাই হচ্ছে। মহাসড়কে জিআই তার বেঁধে বিভিন্ন যানবাহনের গতিরোধ করছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। জিআই তারে যানবাহন বাধা গ্রস্থ হলে  মোটরসাইকেল যোগে এসে ছিনতাইকারীরা বিভিন্ন অস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে যাত্রীদের টাকা পয়সা মালামাল ছিনিয়ে নিচ্ছে। গত ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা  সড়কের সুহিলপুর নামক স্থানে মেহেদী হাসান প্রাণ নামক এক মোটরসাইকেল আরোহীকে ২ টি মোটরসাইকেল নিয়ে আসা ৬ ছিনকাইকারী আটক করে। মেহেদী হাসানকে মারধোর করে তার কাছ থেকে নগদ টাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় । একপর্যায়ে তারা মোটর সাইকেলের চাবি ছিনিয়ে নেয়ার সময় মেহেদী শোর চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন আসতে দেখে একটি নম্বর বিহীন মোটর সাইকেল ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশও ঘটনাস্থলে পৌছে ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটর সাইকেল জব্দ করে। 
এ ঘটনায় সদর থানায় অভিযোগ দিয়েছে বলে জানিয়েছে ঘটনার শিকার মেহেদী হাসান প্রাণ। এর পূর্বে ৪ আগস্ট কুমিল্লা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বাইপাসের ঘাটুরা এলাকায় জিআই তার বেঁধে সড়কে প্রতিবন্ধকতা সৃস্টি করে ছিনতাইকারীরা । জি আই তারের বাঁধায় মোটর সাইকেল সহ ২ মোটর সাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে । দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইকারীরা এসে হানিফ ও রাব্বি নামক দুজনকে  বেধড়ক মারধোর করে নগদ টাকা সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 
এছাড়াও মহাসড়কে মোটর সাইকেল নিয়ে আসা ছিনতাইকারীরা বিভিন্ন সিএনজি চালিত অটোরিক্সা গতিরোধ করে ছিনতাই করছে। অনেক সময় যাত্রী বেশে ছিনতাইকারীরা উঠে ঘাটুরা, সুহিলপুর এলাকায় গিয়ে  অটোরিক্সার অন্য যাত্রীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুটে নেয়। বাইপাস সড়ক সহ ঢাকা- ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা – সিলেট সড়কে রাতের বেলায় এমনই ঘটনা ঘটছে প্রায়শ। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ