,

বিদ্যুতের দাবীতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

road blockডেস্ক রির্পোট : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ রোডে বিদ্যুতের দাবীতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্দ লোকজন। জানা যায়, ট্রান্সফরমার বিকল হয়ে গত ৪ দিন ধরে শহরের অন্যতম ব্যস্ত এলাকা টি.এ রোড বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় ওই এলাকার প্রায় এক হাজার গ্রাহক মানবেতর জীবন যাপন করছে। এরই প্রতিবাদের এলাকাবাসী ও ব্যবসায়ী সকাল প্রায় ১০টার দিকে টিএ রোডের ফকিরাপুল এলাকায় সড়ক অবরোধ করে। ফলে যান চলাচল বন্ধ হয়ে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজনের আশ্বাসের পর সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ লোকজন। জানা যায়, সম্প্রতি এই ট্রান্সফরমারটি বিকল হলে মোটা অংকের টাকার বিনিময়ে মেরামত করে লাগানোর পর ফের বিকল হয়ে পড়ে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ