,

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি মিছিল-সমাবেশ পন্ড আহত-৫

michil pandaস্টাফ রিপোর্টার : জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-সমাবেশ দু-গ্র“পের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পন্ড হয়ে গেছে। দুপুর ১২ টার দিকে শহরের টিএরোড জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।প্রত্যক্ষদর্শী জানান, মিছিলটি হাসপাতাল রোডে পৌছে প্রেসক্লাবের সামনে সমাবেশ করার সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদের দুই প্রার্থী আবুল বাশার ও দেলোয়ার হোসেন দীলিপ এর মধ্যে নেতাদের সারিতে দাড়ানো নিয়ে হাতাহাতি হয়। পরে বাশার ও দীলিপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক গ্র“প সমাবেশ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। সমাবেশস্থলের পাশে একটি প্যাথলজি ক্লিনিকেও হামলা চালিয়ে ভাঙ্গচুর করা হয়। এতে হাসপাতাল রোড রনক্ষেত্রে পরিনত হয়। এই অবস্থায় সমাবেশে উপস্থিত জেলা বিএনপি’র নেতারা দ্রুত সমাবেশস্থল ত্যাগ করেন। পন্ড হয়ে যায় সমাবেশ। সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪ রাউন্ড রাবার বুলেট  নিক্ষেপ করে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়।পুলিশ ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে