,

কসবায় বিষ দিয়ে মাছ নিধন

fish death in pondশেখ কামাল উদ্দিন॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত রোববার রাতে দুষ্কৃতিকারীরা পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। এ মাসে একই গ্রামের দু’পুকুরে বিষ দিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ নিধনে নিঃস্ব হয়ে আতংকিত হয়ে পড়েছে মৎস্য ব্যবসায়ীরা।  
স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ক্ষতিগ্রস্থের পারিবারিক সূত্রে জানা গেছে; কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের সোহেল সরকার পৈত্রিক পুকুরে বাণিজ্যিকভাবে মাছের চাষ করেছে। এতে লক্ষাধিক টাকার পূঁজি বিনিয়োগ করে রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ করেছেন। বেড়ে উঠা মাছগুলো বর্তমানে কমপক্ষে ২ লক্ষাধিক টাকা বিক্রি করা যেতো।
 গত সোমবার পঁচা মাছ ভাসতে দেখে পুকুড়ের পার্শ্ববর্তী বসতিরা মৎস্যচাষী সোহেল সরকারকে খবর দেয়। সোহেল মরা মাছ ভাসতে দেখে হতাশ হয়ে পড়ে। খবর পেয়ে বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মো. বিল্লাল হোসেন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
গত ৮ আগস্ট একই গ্রামের ওহাব সরকারের পুকুরেও বিষ ঢেলে দুষ্কৃতিকারীরা প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী সোহেল সরকার বলেন; পুকুরটিতে প্রায় লক্ষাধিক টাকা খরচ করে বিভিন্ন প্রজাতির দেশী মাছ চাষ করেছি। রাতের আধারে পুকুরটিতে বিষ ঢেলে দেয়ায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে। 
কসবা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন; বিষ দিয়ে মাছ নিধনের বিষয়টি থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ