,

আখাউড়া-আগড়তলা ট্রানজিট সড়কের বেহাল দশা

Roadঅনলাইন ডেস্ক :  দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর আখাউড়া। এ বন্দরের কাজে ব্যবহৃত আন্তর্জাতিক সড়কটির বেহাল দশার কারণে বন্দরের আমদানি-রফতানি চরমভাবে ব্যাহত হচ্ছে। দিন-দিন মালামাল পরিবহনে সময় ও খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
এদিকে গত বছরের তুলনায় চলতি বছর শুধু রফতানি কমেছে প্রায় ১০০ কোটি টাকা। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির নারায়ণপুর বাইপাসে বিশাল আকারের গর্ত সৃষ্টি হওয়ায় পণ্যবাহী ট্রাক এখানে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই সড়কে চলাচলকারী ট্রাক সময়মতো বন্দরে পৌঁছতে পারছে না। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি কর্যক্রম ব্যাহত হচ্ছে। মালামাল পরিবহনে সময় ও খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, ‘কয়েক মাস ধরে ট্রানজিটের রাস্তা সংস্কারের অনুরোধ করেও কোনো ফল হয়নি। দিন-দিন রাস্তাটির অবস্থা চলাচলের অনুপোযগী হয়ে পড়ছে। প্রতিদিনই রফতানিমুখী ট্রাক খাদে আটকে পণ্য নষ্ট হচ্ছে। এতে সময় ও অর্থ ব্যয় বেড়ে গিয়ে ব্যবসায়ীরা লোকসান গুনছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে গাড়ি চলাচলের উপযোগী করার জন্য সংস্কারের উদ্যোগ নিয়েছি।
কিন্তু প্রাথমিকভাবে রাস্তা মেরামত করলে গাড়ি চলাচল স্বাভাবিক হবে কি না ও স্থায়ী সংস্কারের উদ্যোগ কবে নেওয়া হবে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, স্থায়ী সমাধান করতে হলে আরও দুই মাস সময় লাগতে পারে।
দ্রুত রাস্তা সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা।
প্রসঙ্গত, দুই মাস আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ব্রাহ্মণবাড়িয়া সফরকালে এ সড়কটিসহ সব মহাসড়ক সংস্কারের নির্দেশ দেন। কিন্তু তার নির্দেশ উপেক্ষা করে এ সড়কটি আজও মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
দ্য রিপোর্ট

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ