,

কেমন আছে গাজার মানুষ

gazঅনলাইন ডেস্ক : যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল গাজার অধিকাংশ ছিটমমলে কোনো আক্রমণ না ঘটলেও দিনে ১৮ ঘন্টা বন্ধ রাখছে। ফলে ওসব এলাকায় খাদ্য, পানি, ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে যুদ্ধ বিধ্বস্ত ওই এলাকার মানুষ। এমনিতে ইসরায়েলি আগ্রাসনে গাজায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কম করে হলেও এক বছর সময় লাগবে।

ফিলিস্তিনের একটি জ্বালানি গবেষণা সংস্থা বলছে, আগামি দুই মাসে প্রতিদিন ৬ ঘন্টা করে বিদ্যুত সরবরাহ চালিয়ে যেতে পারবে গাজা।
ইসরায়েলি যুদ্ধের কারণে গাজায় এখন তীব্র পানির অভাবে ছড়িয়ে পড়েছে পানি বাহিত রোগ। এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ চলাকালিন সময়ে ঘরবাড়ি হারানো মানুষ আশ্রয় নিয়েছিল জাতিসংঘের শরণার্থী ক্যাম্পে। ওসব ক্যাম্পে কোনো পানির ব্যবস্থা ছিল না এবং এর চারপাশে এত ময়লা আবর্জনা যে তা সবার জন্য একটা বড় ধরনের সমস্যা হয়ে পড়ে।
ফিলিস্তিনের ফাতেন আল-মাসরি নামের এক শিশুর মা বলেন, ময়লা আবর্জনার কারণে এবং এখানে কোনো স্বাস্থ্য বিধি না থাকায় আমাদের শিশুরা অসুস্থ হয়ে পড়ছে এবং সবাই চুলকানিতে ভুগছে।
মনযের সোব্লাক নামের সরকারি লোকাল পানি উন্নয়ন বোর্ড গাজার যে সমস্ত অঞ্চলে পানি নেই সেখানে মাত্র ৫০ শতাংশের কম পানি সরবরাহ করতে পারবে। জাতিসংঘের সাধারণ সচিব ভালেরি এ্যামস  বলেন, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় পরিকাঠামোর জন্য মানবিক বিষয় এবং জরুরি ত্রাণ সহায়তাসহ উন্নয়ন মূলক কাজ করতে কয়েক মাস লাগতে পারে।
তিনি আরো বলেন, ইসরায়েলি যুদ্ধে জাতিসংঘের ৯৭টি শরণার্থী সহ বহু স্বাস্থ্য কেন্দ্র ও স্কুল ধ্বংস হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের