,

সরাইল কলেজে ছাত্র শিবিরের নবীন বরন

Shibir-Logo-mainঅনলাইন ডেস্ক : সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ তারেকের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর সৈয়দ গোলাম সারোয়ার।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্র শিবির নেতা সোহরাবুর রহমান নিপু, উপজেলা শিবির নেতা মোঃ রোকন উদ্দিন, কলেজ শাখার সভাপতি মোঃ ইশা খান। এ ছাড়া আটটি ইউনিয়নের শিবিরের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুলের ষ্টিক দিয়ে বরন করে নেয়া হয়। এদিকে নবীন বরনের কারনে কলেজের সকল শ্রেণীর পাঠদান ছিল বন্ধ।
উল্লেখ্য ১৯৭০ সালে সরাইল ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম কলেজে নবীন বরণ অনুষ্ঠান করেছে ছাত্র শিবির।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক বলেন, কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথম ছাত্র শিবিরের নবীন বরন দেখলাম। তাও আবার পাঠদান বন্ধ করে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল বলেন, অনুষ্ঠানের জন্য শিবিরের নেতারা মৌখিক অনুমতি নিয়েছেন। তবে পাঠদান বন্ধ ছিল কথাটি সত্য নয়, নবীন বরনে যারা অংশ নেয়নি তারা ক্লাশ করেছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি