,

হোয়াইটওয়াশ সম্পন্ন পাকিস্তানের

 srilaঅনলাইন ডেস্ক : তারকা ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেকে ‘পারফেক্ট ফেয়ারওয়েল’ দিল শ্রীলঙ্কা। মাহেলার বিদায়ী টেস্টে ১০৫ রানের জয় নিয়ে পাকিস্তানের হোয়াইটওয়াশ সম্পন্ন করলো স্বাগতিকরা। কলম্বোয় এ জয়ে লঙ্কানদের নায়ক স্পিন তারকা রঙ্গনা হেরাথ। ম্যাচে পাকিস্তানের প্রথম ইনিংসে হেরাথ নেন ৯ উইকেট। আর দ্বিতীয় ইনিংসেও পাঁচউইকেট শিকার এ বাঁ-হাতি স্পিনারের। অন্য দিকে হতাশার সিরিজে লজ্জা বাড়লো পাক স্পিন তারকা সাঈদ আজমলের। অশোভন আচরণের কারণে আজমলের বিরুদ্ধে রিপোর্ট করেছেন কলম্বো ম্যাচের দুই আম্পায়ার। এর শাস্তিস্বরূপ আজমলের ম্যাচ ফি’র ৫০% কেটে নেয়া হচ্ছে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গলে ৭ উইকেটের জয় পেয়েছিল শ্রীলঙ্কা। সিংহলীজ স্পোর্টস গ্রাউন্ডে গতকাল ম্যাচের পঞ্চম দিন আদতে আনুষ্ঠানিকতার বাকি ছিল মাত্র। আগের দিন ১২৭/৭ সংগ্রহ নিয়ে পাকিস্তানের পরাজয় অবধারিত দেখাচ্ছিল। গতকাল শেষ দিন স্কোর বোর্ডে ৩৮ রান যোগ করে পাকিস্তানের দুই উইকেটের পতনে সমাপ্ত হয় কলম্বো টেস্ট। ইনজুরির কারণে ব্যাটিংয়ে যাননি পাক পেস তারকা জুনাইদ খান।

 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস