,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি সরব হয়ে উঠেছে

BNP Logo mainনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘুমন্ত বিএনপি জেগে উঠেছে। দলীয় কোন্দল ও কোনো কমিটি না থাকায় এখানে বিএনপির কার্যক্রম অনেক দিন বন্ধ থাকলেও সম্মেলনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা সরব হয়ে উঠেছে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। এ সময় জেলা বিএনপি হারুন গ্র“পের এডভোকেট শরিফুল ইসলাম লিটনকে প্রার্থী দেয়। অপরদিকে তৃনমূল বিএনপি শ্যামল গ্র“পের প্রকৌশলী কাজী রফিকুল ইসলামকে প্রার্থী দিলে দলীয় কোন্দল চরম আকার ধারণ করে। ফলে নির্বাচনে বিএনপি প্রার্থীদের চরম ভরাডুবি হয়। এর পর থেকে এ উপজেলার নেতাকর্মীরা স্পর্ষ্টভা্েব সাবেক সাংসদ এডভোকেট হারুনুর রশিদ ও উপনির্বাচনে মনোনয়ন পাওয়া বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল দুগ্র“পে বিভক্ত হয়ে তৃনমূলের নেতাকর্মীরা দলীয় কার্যক্রম থেকে সরে পড়েছিল। তবে সরকার বিরোধী আন্দোলনকে সক্রিয় করতে এবং বিএনপিকে শক্তিশালী করতে জেলা বিএনপি এ মাসের শেষ সপ্তাহের মধ্যে নুতন কমিটি গঠনের ঘোষনা দিলে নেতাকর্মীরা দলীয় নেতৃত্ব পেতে সরব হয়ে উঠে। এখন উভয়পক্ষের নেতাকর্মীরা নতুন কমিটিতে ঠাঁই পেতে জেলা নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে। এ ব্যাপারে জেলা বিএনপি আহ্বায়ক হাফিজুর রহমান মোল্লা (কচি) জানান, সরকার বিরোধী আন্দোলনকে সক্রিয় করতে এবং সংগঠনকে শক্তিশ্লাী করতে রাজপথের পরীক্ষিত নেতাদের দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ