,

বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

bijoy1অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বিজয়নগর থানার ওসি রসুল নিজামী জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনের সমর্থকদের মধ্যে খাদুরাইল ও আইরল গ্রামের সীমান্ত এলাকায় এ সংঘর্ষ হয়।
গুরুতর আহত বুলবুল মিয়া (৪০), ফরহাদ হোসেন বাবুল (২৩), দুলাল মিয়া (৪০), খুরশিদ আলম (২৮), মালূ মিয়া (৪৬), আলী মিয়া (৩৫), কবির মিয়া (২৫) ও হেলালকে (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, বাবুল আক্তার ও আক্তার হোসেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে খাদুরাইল ও আইরল গ্রামের তাদের সমর্থকরা সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি রসুল নিজামী।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে