,

কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর এলাকায় আকস্মিক পরিদর্শনে- যোগাযোগ মন্ত্রী

obaidul kaderযোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি একের পর এক আন্দোলনে হুমকি দিচ্ছে। কে কতদিন ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করবে আল্লাহ। আর এ দেশের জনগন। রোজার ঈদের পর আন্দোলনের হুমধি ধামকি দিয়েছিল বিএনপি। আগামী ঈদে ও আর হয়তো এ রকম আরো হুমকি ধামকি দেবে। গত পাঁচ বছরে  ১০টি ঈদে আন্দোলনের হুমকি ধামকি দিয়েছিল তারা। বিএনপির আন্দোলনে মরাগাঙে কখনো জোয়ার আসেনি ও আসবে ও না। বিএনপি জনগন কে প্রস্তুত না করে যদি আন্দোলনে যায় তাহলে নির্বাচনে যে ভূল করেছে। এই মূহুর্তে আন্দোলনে গিয়ে তারা একই ভূল করবে। তিনি রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া অংশের ৪২ কিলোমিটার এলাকার খানাখন্দ আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় মন্ত্রীর সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন,ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,সহ জেলা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে মন্ত্রীর আসার সংবাদ পেয়ে তরিগড়ি করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় সড়ক বিভাগ।  কর্তব্যে অবহেলার জন্য কুমিল্লা জোনের নির্বাহী প্রকৌশলী ও সহকারী সেকশন অফিসারকে শোকজ করার নির্দেশ দিয়েছেন। কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ভাঙ্গা অংশগুলো সাতদিনের মধ্যে মেরামতের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ