,

সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য বজায় রাখতে সকলকে কার্যকর ভুমিকা রাখতে হবে -মেয়র মোঃ হেলাল উদ্দিন।

12ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় আবহমান কাল থেকে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বাস করে আসছে। অনেক আগের কাল থেকেই এই দুই সম্প্রদায়ের মানুষ হৃদতা ও বন্ধুত্তপূর্ণ সদভাব বজায় রেখে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক আচার অনুষ্ঠান, ব্যবসা-বানিজ্য করে আসছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন পূজা ও সামাজিক আচার অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের লোকজন উৎসাহের সঙ্গে অংশ গ্রহন করে। অপর দিকে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ গ্রহন করে থাকে। তিনি জেলার সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য বজায় রাখতে সকলকে কার্যকর ভুমিকা রাখার আহবান জানান। মেয়র গত শুক্রবার রাতে বিখ্যাত মর্হিষী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী ২৮৪ তম আবির্ভাব বাষিকী উপলক্ষে লোকনাথ কল্যাণ সংঘ আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ার কালাইশ্রীপাড়ায় ঐতিহ্যবাহী শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারী আশ্রমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও সংবর্ধীত অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারী এমনই একজন কৃতিমান মানুষ ছিলেন যার আদর্শ আমাদের সবার কাছে অনুকরনীয়। প্রতি বছরের মত এই মাহামানবের শুভ জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এবছরও নয় দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করার এই উদ্যোগকে আমি ব্যক্তিগত ভাবে সাধুবাদ জানাই। অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন কে সংবর্ধনা প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে সংবর্ধনা প্রদান করা হয় শ্রী পীনাকী ভট্টাচার্য্য, শ্রী অনিল রায়, শ্রমতী হেমলতা চক্রবর্তী, স্বর্গীয় গুরুচরণ রায় (মরন্তোর), স্বর্গীয় হিরেন্দ্র চন্দ্র পাল (মরন্তোর), স্বর্গীয় তুলসি দেব (মরন্তোর)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভাপতি মনোরজ্ঞন রায়। অনুষ্ঠান পরিচালনা করেন সজ্ঞিব রায়। অনুষ্ঠানে বিপুল পরিমানে হিন্দু ভক্তনুরাগী সহ শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ