,

ভারতকে লজ্জায় ডোবালো ইংল্যান্ড

englang teamক্রীড়া প্রতিবেদক : ম্যানচেস্টারে ইনিংস ব্যবধানে হারের স্মৃতি এখনো তাজা ভারতের। সেই লজ্জা এড়ানোর লড়াইয়ে থাকা দলটি আবারো আড়াই দিনে বিধ্বস্ত হল। এবার ইনিংস ও ২৪৪ রানে জিতেছে ইংল্যান্ড।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতল ইংল্যান্ড।

ইংল্যান্ড সফরে ভারতের শেষ টেস্ট ইনিংসটি স্থায়ী হয় মাত্র ২৯.২ ওভার। প্রথমবারের মতো একশ’ পার হতে ব্যর্থ হওয়া দলটি অলআউট হয়ে যায় ৯৪ রানে।

ইংল্যান্ডকে আরেকবার ব্যাটিংয়ে নামাতে হলে অন্তত ৩৩৮ রান করতে হতো ভারতের। ব্যাটসম্যানদের ব্যর্থতায় তার ধারে কাছে যেতে পারেনি অতিথিরা।

রোববার পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন লন্ডনের কেনসিংটস ওভালে ৭ উইকেটে ৩৮৫ রান নিয়ে খেলা শুরু করে ৪৮৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অর্থাৎ এ দিন শেষ ৩ উইকেটে আরো ১০১ রান যোগ করে স্বাগতিকরা।

এতে সবচেয়ে বড় অবদান রুটের। ৯২ রান নিয়ে খেলা শুরু করা রুট পঞ্চম শতকে পৌঁছাতে মোটেও বেশি সময় নেননি। তৃতীয় ওভারেই সিরিজে দ্বিতীয় শতকটি পেয়ে যান তিনি।

শেষ পর্যন্ত ১৪৯ রানে অপরাজিত থাকেন রুট। তার ১৬৫ বলের ইনিংসটি ১৮টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। এ রান করার পথে ক্রিস ব্রডের (৩৭) সঙ্গে নবম উইকেটে ৪০ বলে ৬৩ রানের জুটি গড়েন তিনি।

ভারতের পক্ষে ইশান্ত শর্মা ৯৬ রানে নেন ৪ উইকেট।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের