,

অবশেষে চাঁদে ভিনগ্রহের প্রাণীর রহস্য ফাঁস করল নাসা (ভিডিও সহ)

chadডেস্ক রির্পোট : ইন্টারনেটে ভাইরাসের মত ছড়িয়ে পড়েছিল ভিডিওটি। মানুষের মত দেখতে একটি অস্পষ্ট আকৃতি চাঁদের উপর হেঁটে বেড়াচ্ছে। এমনকি তার ছায়াও পড়ছে পাশে। অত্যুৎসাহীরা কেউ দাবি করলেন, ছবিটি কোনও ভিনগ্রহের প্রাণীর। কিন্তু যাবতীয় জল্পনা উড়িয়ে নাসা সাফ জানিয়ে দিল, কোনও প্রাণীর নয়, ছবিতে যা দেখা যাচ্ছে তা হয় চাঁদের ‘ধুলো’ অথবা ফিল্মের নেগেটিভে কোনও আঁচড়ের দাগ।
সম্প্রতি এক ইউটিউব ইউজার ভিডিওটি ইন্টারনেটে ছাড়েন। মাত্র এক মাসেরও কম সময়ে ২ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেন। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। চড়চড় করে বাড়তে থাকে জল্পনার পারদ। কাকে দেখা যাচ্ছে ছবিতে? সত্যিই কি ভিনগ্রহের কোনও প্রাণী? কিন্তু যাবতীয় জল্পনায় পানি ঢেলে নাসার বৈজ্ঞানিকেরা জানিয়ে দিলেন, ছবিটি ১৯৭১ এর চন্দ্রাভিযানের সময় অ্যাপোলো ১৫ বা অ্যাপোলো ১৭ থেকে তোলা। যেহেতু সে সময় ডিজিটাল ফিল্ম ছিল না, তাই ফিল্মে কোনও আঁচড়ের দাগ পড়ে এরকম হতেই পারে।

 


 

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের