,

আশুগঞ্জ থেকে ভারতীয় চাল পরিবহন বন্ধ

indian riceডেস্ক রির্পোট :  টানা বৃষ্টির কারণে গত দু’দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দর থেকে ভারতীয় চাল পরিবহন আপাতত বন্ধ রয়েছে।চাল সরবরাহের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চাল পরিবহন বন্ধ থাকবে। 

সূত্র জানায়, প্রথম চালানের পাঁচটি জাহাজের পাঁচ হাজার ৮০ মেট্রিকটন চালের মধ্যে গত ৭ দিনে ১৭ মেট্রিক টন করে ৮০টি ট্রাকে মোট ১৩৬০ মেট্রিক টন চাল ভারতের ত্রিপুরার নন্দননগর এলাকার এফআইসি গোডাউানে পৌঁছে দেওয়া হয়েছে। বৈরি আবহাওয়া না কাটলে অনির্দিষ্টকালের জন্য চাল সরবরাহ বন্ধ থাকবে।  

আশুগঞ্জ বন্দরের পরিবহন পরির্দশক শাহ আলম জানান, মঙ্গলবার ট্রাকে লোড করা চাল বুধবার সকালে ভারতে পাঠানো হয়েছে। এখন গত দুদিন ধরে বৃষ্টির জন্য চাল ট্রাকে লোড করতে না পারার সরবারহ বন্ধ রয়েছে। 

ভারতের আসাম রাজ্যের লামডিং-শিলচর রেলপথ বন্ধ থাকায় ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খাদ্যশস্য পরিবহনের জন্য ভারতের অনুরোধে বাংলাদেশ সরকার তাদের এ সুবিধা দিচ্ছে। গত ৭ আগস্ট পাঁচ হাজার ৮০ মেট্রিক টন খাদ্য নিয়ে পাঁচটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌ-বন্দরে নোঙর করে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা