,

শীর্ষ তিনে রোনালদো থাকলেও মেসি নেই

Massiডেস্ক রির্পোট : উয়েফা দশ জন ফুটবলারের নামের তালিকা তৈরি করেছে ইউরোপ সেরার মুকুট দেওয়ার জন্য। এ তালিকায় প্রথম তিনজনের নাম চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। ম্যানুয়েল ন্যুয়ের, আরিয়েন রোবেন ও ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন এ তালিকার শীর্ষে।

ভোটাভুটির মাধ্যমে এ তালিকায় নাম এসেছে বর্তমান ব্যালন ডি’অর প্রাপ্ত পর্তুগিজ তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের এবং বায়ার্ন মিউনিখ ও নেদারল্যান্ডসের উইঙ্গার আরিয়েন রোবেনের।

২০১১ সালে প্রথমবারের মতো উয়েফার বর্ষসেরা ফুটবলারদের নাম ঘোষণা শুরু হয়। প্রথমবার এ পুরস্কার জিতেছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পরের বছর তা জিতে আন্দ্রেস ইনিয়েস্তা। আর ২০১৩ সালে এ পুরস্কারের মালিক হন ফ্রাঙ্ক রিবেরি।

তালিকা তৈরির এ প্যানেলে ছিলেন ৫৪ জন অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক। পরের সাতজনের তালিকায় তারা রেখেছেন আরও সাতজন ফুটবলারকে।

শীর্ষ চারে রয়েছেন বায়ার্নের থমাস মুলার, পাঁচে বায়ার্নের ফিলিপ লাম, ছয়ে বার্সেলোনার লিওনেল মেসি, সাতে রিয়াল মাদ্রিদের জেমস রদ্রিগেজ, আটে বার্সেলোনার লুইস সুয়ারেজ, নয়ে রিয়াল মাদ্রিদের অ্যাঞ্জেল ডি মারিয়া এবং দশে চেলসির দিয়েগো কস্তা।

চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হবে মোনাকোতে। ২৮ আগস্টের এ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ