,

টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে : তথ্যমন্ত্রী

ENOডেস্ক রির্পোট : বাংলাদেশে জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে টিআইবির বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, এই নীতিমালা তৈরিতে টিআইবিও অংশ নিয়েছিলো। নীতিমালার খসড়ায় যেসব ত্রুটি-বিচ্যুতি ছিলো সংস্থাটি সেসব সংশোধন করেছে। এবং এসব সংশোধন বিবেচনা করা হয়েছে।
তিনি প্রশ্ন করেন, এই ধারাগুলো তখনও সেখানে ছিলো তখন সংস্থাটি এসব দেখেনি কেনো?
সংস্থাটির সংবাদ সম্মেলনকে দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেছেন, টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলন করেছে।
এর আগে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি এক সংবাদ সম্মেলনে জাতীয় সম্প্রচার নীতিমালার কিছু অংশকে মানুষের তথ্য অধিকার, বাক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করে বলেছে, এই নীতিমালা গ্রহণযোগ্য নয়।
এই নীতিমালার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা যাবে না বলে বিভিন্ন মহলে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তার জবাবে তথ্যমন্ত্রী বলেন, এই আশঙ্কা অমূলক।
জাতীয় সম্প্রচার নীতিমালার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, একজন ম্যাজিস্ট্রেট যখন মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেন, তখন আপনি বলবেন যে ম্যাজিস্ট্রেটরা সব চোর, এরকম কথা বলা যাবে না।
কিন্তু ম্যাজিস্ট্রেট যদি কাউকে ‘ঘুষ খাইয়া ছাড়িয়া’ দেয় তাহলে সেটা রিপোর্ট করা যাবে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্য, সেনাপতি থেকে শুরু করে পুলিশ বাহিনীর প্রধান ও কনস্টেবল পর্যন্ত যদি ক্ষমতার অপব্যবহার করেন, মানুষ হত্যা করেন, দুর্নীতি করেন প্রত্যেকটি ঘটনা প্রকাশ করার ক্ষেত্রে সাংবাদিকদের রিপোর্ট করার অধিকার সংরক্ষিত আছে।
‘কটাক্ষ করা যাবে না’ এর ব্যাখ্যা দিয়ে মন্ত্রী একটি উদাহরণ দিয়েছেন।
তিনি বলেছেন, ‘মনে করেন পুলিশ বাহিনী ও সশস্ত্র বাহিনীর দু’জন সদস্য মিরপুরের জমি দখল করিয়াছে। কিন্তু আপনি রিপোর্ট করছেন যে পুলিশ ও সশস্ত্র বাহিনী ভূমি-দস্যু বাহিনীতে পরিণত হয়েছে। এটাকে বলা হয় বাহিনীর প্রতি কটাক্ষ। সেটা করা যাবে না।
এমাসের শুরুতে মন্ত্রীসভায় এই নীতিমালাটি অনুমোদন করা হয়। তারপর থেকেই প্রধান বিরোধী দল বিএনপি ও সাংবাদিকদের একটি অংশ এর প্রতিবাদ করে আসছে।
সরকার বলছে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্যে নয়, বরং গণমাধ্যমের কল্যাণের জন্যেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
এই নীতিমালার প্রতিবাদেই বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে। 

kalerkantho.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ