,

১৫ দিনের কর্মসূচিতেই সরকার ক্ষমতা ত্যাগে বাধ্য হবে : গয়েশ্বর

goyshorডেস্ক রির্পোট : ‘বিএনপি’র আন্দোলন করার ক্ষমতা নেই’ সরকারের মন্ত্রীদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি’র আন্দোলন করার ক্ষমতা নেই, তাহলে আপনাদের কেন ঘুম হারাম হয়ে গেছে। ২০ দলীয় জোটের ১৫ দিনের কর্মসূচিতেই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।  

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, ‘শেখ মুজিবের হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী। ১৯৭১ সালের ২৫ জানুয়ারি বাকশাল কায়েম করার জন্য ১৫ আগস্টে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার মাধ্যমে জাতি মুক্তি পেয়েছিল।’

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। এদিন ‘প্রতারণা’ দিবস হিসেবে পালন করতে হবে।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ৫ জানুয়ারি আপনাদের মতে নিয়ম ও সাংবিধানিক অধিকার রক্ষার নির্বাচন হয়েছে। এখন জনগণের অধিকার রক্ষার নির্বাচন দিন। সোজা পথে আসুন এবং সত্য কথা বলুন। জনগণের রায় মেনে নেওয়ার জন্য প্রস্তত হোন।

তিনি বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গালাগালি করার জন্য। দায়িত্ব অনুযায়ী ইনু তার কাজ চালিয়ে যাচ্ছেন।  

মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের প্রমুখ বক্তব্য দেন।

শীর্ষ নিউজ ডটকম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ