,

আখাউড়ায় শিশুকে মারধরের অভিযোগে ইউএনও অফিসের কর্মচারির বিরুদ্ধে মামলা ।

Court---প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপনীয় সহকারি মো. জামাল ভূঁইয়ার বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা হয়েছে। এক শিশুকে মারধরের অভিযোগে করা মামলায় জামাল ভূঁইয়া স্ত্রী, ছেলেসহ অজ্ঞাতনামা আরো চারজনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আখাউড়া পৌর এলাকার রাধানগর কলেজপাড়ার মুফতি কেফায়েত উল্লাহ মাহমুদীর ছেলে আবু হোজাইফা (১২) গত ৭ আগস্ট আখাউড়া উপজেলা পরিষদ মাঠে গেলে জামাল ভূঁইয়া ও তাঁর লোকজন বেদম পিটিয়ে আহত করে। খেলাধুলা নিয়ে জামাল ভূঁইয়ার ছেলে মেজবাহ উদ্দিনের সঙ্গে কথাকাটাকাটির রেশ ধরে এ হামলা চালানো হয়। এর প্রতিবাদ করা মুফতি কেফায়েত উল্লাহকেও মারধর করা হয়। গুরুতর আহত আবু হোজাইফাকে প্রথমে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।      

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের