,

চতুর্থবারের মতো দেশসেরা রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ

Rajukডেস্ক রির্পোট : এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় এবারও দেশসেরা হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এইচএসসি পরীক্ষায় দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলো প্রতিষ্ঠানটি। বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে রাজউকের মোট ১ হাজার ২৬২ জন অংশ নিয়ে মাত্র ১ জন ফেল করেছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন। টানা চারবারের মতো সেরা ফলাফল অজর্ন করায় উচ্ছ্বসিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সকলেই বাধভাঙ্গা আনন্দের জোয়ার বইছে কলেজটির ভেতরে-বাইরে। বৃষ্টির মধ্যেও তাদের উচ্ছ্বাসের কমতি নেই।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ইনামুল হুদা দুপুরে কলেজ চত্ত্বরে বিষয়টি নিশ্চিত করে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। টানা চতুর্থবারের মতো দেশসেরা হওয়ার কৃতিত্ব অভিভাবক ও শিক্ষকদেরও উল্লেখ করে সফল এ প্রতিষ্ঠান প্রধান বলেন, এ সাফল্য ধরে রাখতে হবে। এজন্য সকলকে আরো পরিশ্রম ও চেষ্টার আহবান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ