,

কীভাবে জানবেন এইচএসসির ফলাফল

hsc reডেস্ক রির্পোট : অন্যান্যবারের মতো এবারো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে মেসেজের মাধ্যমে ফল পাওয়া যাবে। http://www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে সকল বোর্ডের শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। যদিও একই দিনে একই সময়ে অধিক হিট পড়ায় রেজাল্ট জানতে বিলম্ব হতে পারে।

এছাড়াও দেশের সকল মোবাইল অপারেটরের মাধ্যমেও ফলাফল জানা যাবে। ফল জানতে যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো- DHA (ঢাকা বোর্ড), BAR (বরিশাল),CHI (চট্টগ্রাম),  RAJ (রাজশাহী), COM (কুমিল্লা), MAD (মাদ্রাসা), JES (যশোর),  SYL (সিলেট) ও DIN (দিনাজপুর)।

মাদ্রাসার শিক্ষার্থীদের আলিম পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের রেজাল্ট জানতে HSC লিখে স্পেস দিয়ে TECH লিখে  স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ