,

আবার বাড়ছে জ্বালানি তেলের দাম

Fuelডেস্ক রির্পোট : বিশ্ববাজারে অস্থিরতা এবং আমদানির ওপর শুল্ক বৃদ্ধির কারণে জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়াতে যাচ্ছে সরকার। এব্যাপারে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ খান বিপু বলেছেন, বিশ্ববাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম অস্থির। তাছাড়া বিপিসির লোকসানের পরিমান দিন দিন বাড়ছে। এ অবস্থায় দু এক মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।
 অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট জাতীয় সংসদে প্রদত্ত বক্তৃতায় চলতি অর্থ বছরে (২০১৪-১৫) জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এবারই প্রথম এনার্জি রেগুলেটরি কমিশন-বার্কের মাধ্যমে তেলের দাম বাড়ানো হবে। এদিকে বার্কের সদস্যরা জানান, প্রস্তাব পেলে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।
মধ্যপ্রাচ্যে কয়েক মাস যাবত অস্থিরতা চলছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কপোরেশন-বিপিসি বলছে, বেশি দামে কিনে কম দামে বিক্রির জন্য ডিজেল এবং কেরোসিনে লিটার প্রতি ভতুর্কি দিতে হচ্ছে সাত টাকা। অন্যদিকে জুলাই মাস থেকে জ্বালানি তেলের ্ট্যারিফ ভ্যালু বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে করে বিপিসিকে বছরে এক হাজার কোটি টাকা লোকসান গুণতে হবে। বিগত অর্থবছরে দুই হাজার ৪০০ কোটি টাকা লোকসান দিয়েছে সংস্থাটি।
গত বছর জানুয়ারিতে সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে জ্বালানি তেলের দাম আরেকদফা বাড়ানো হচ্ছে। গত বছরে দেশে জ্বালানি তেল ব্যবহার হয়েছে ৫৪ লাখ ৮৭ হাজার টনের বেশি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ