,

১৯ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোটের সমাবেশ

BNP-20 Juteডেস্ক রির্পোট : আগামী ১৯ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বৈঠক সূত্রে জানা গেছে, সমাবেশে তিনি আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও সরকারকে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে শেষ বারের মতো আল্টিমেটাম দিবেন।সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র জানায়, বৈঠকে সম্প্রচার নীতিমালা, গাজায় ইসরাইলি হামলা ও মাওয়ায় লঞ্চ ডুবির ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। এর প্রতিবাদে আগামী ১৬ আগস্ট সারা দেশব্যাপি কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবে ২০ দলীয় জোট।
আরেকটি সূত্র জানায়, মঙ্গলবার নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১২টায় বিএনপি ও ২০ দলীয় জোটের মহাসচিবদের যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে কর্মসূচি দিয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

শীর্ষ নিউজ ডটকম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ